Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: জামালপুরের ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: জামালপুরের ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

এতে আরও জানানো হয়, এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে রোববার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন একটা দুষ্কৃতকারী দ্বারা আক্রান্ত হয়ে। তার পদবি চেয়ারম্যান হিসেবে বলা হয়েছে, তিনি চেয়ারম্যান হন বা যেই হোক না কেন অবিচার বা অন্যায় করলে সে শাস্তি পাবে। আমরা সেই ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে যা করা দরকার, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাই করব।

 

চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হবে কি না– জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আমরা প্রক্রিয়া শুরু করেছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।