সাংবাদিক আজহার মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও অনলাইন পত্রিকা ক্যাম্পাসলাইভের প্রধান সম্পাদক ছিলেন।
রোববার (১৪ মে) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজহার মাহমুদ মারা যান। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক করা আজহার মাহমুদ ভয়েস অব আমেরিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক বাংলা বাজার, দৈনিক মানবজমিন পত্রিকা, বৈশাখী টেলিভিশন ও বিটিভিতে কাজ করেছেন।





