Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা মোকাবেলায় সরকারের ‘জিরো টলারেন্স’

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা মোকাবেলায় সরকারের ‘জিরো টলারেন্স’

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা মোকাবেলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এবারের ঈদে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার খবর তার কানে আসেনি। এছাড়া সরকারি মহল থেকে সাংবাদিকদের ওপর কোনো চাপ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে আমদানিনির্ভর প্রায় সব দেশই দাম বৃদ্ধি করেছে। সরকার দীর্ঘদিন দাম না বাড়িয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের কাজ নয়।

 

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, সেখানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমের দায়িত্ব হলো সবকিছু স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা।

 

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মূলধারার সব গণমাধ্যম যেন নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।