Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়ে মারলেন ইউক্রেনের কাউন্সিলর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়ে মারলেন ইউক্রেনের কাউন্সিলর

নিজ সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এক কাউন্সিলর। গ্রেনেড ছোড়ার আগে সহকর্মীদের সঙ্গে কিছু একটা নিয়ে তার বাকবিতণ্ডা হয়। ওই সময় রাগে-ক্ষোভে বদ্ধ রুমে তিনটি গ্রেনেডে বিস্ফোরণ ঘটান তিনি।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এদিন সকালে সদর দপ্তরে বৈঠক চলছিল। গ্রেনেড বিস্ফোরিত হয়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ছয়জনের অবস্থা বেশ গুরুতর।

 

সহকর্মীদের ওপর কাউন্সিলরের গ্রেনেড হামলার একটি ভিডিও ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করেছে ইউক্রেনের পুলিশ। এতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরিহিত কাউন্সিলর মিটিং রুমে প্রবেশ করছেন। ওই সময় সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।

 

রুমের ভেতর ঢুকে নিজের পকেট থেকে তিনটি গ্রেনেড বের করেন তিনি। এরপর গ্রেনেড থেকে সেফটি পিন খুলে সেগুলো মাটিতে ফেলে দেন। মাটিতে পড়ার পর গ্রেনেডগুলো বিস্ফোরিত হয়। গ্রেনেড বের করতে দেখে রুমে থাকা অন্য ব্যক্তিরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

 

পুলিশ বিবৃতিতে বলেছে, ‘গ্রেনেড বিস্ফোরিত হয়ে ২৬ জন আহত হয়েছেন। ছয়জনের অবস্থা খুবই গুরুতর।’ এছাড়া যে ব্যক্তি গ্রেনেডগুলো ছুড়েছেন তিনিও আহত হয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলায় ইউক্রেনের অনেক বেসামরিক মানুষের কাছে এখন গ্রেনেডসহ বিভিন্ন মারণাস্ত্র রয়েছে।

 

সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।