Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা

admin • 12 Jul 2023, 08:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি কমিয়েছে সরকার। আগে ডেঙ্গু পরীক্ষা করতে ১০০ টাকা নেওয়া হতো। বর্তমানে তা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী একমাস দেশের সব সরকারি হাসপাতালে ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আরও বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে বার্তায় বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।