Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচার করতে পারবেন না

admin • 29 Jan 2026, 08:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচার করতে পারবেন না

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধান উল্লেখ করে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না।

ইসি বলেছে, এ ধরনের প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। ফলে এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং আরপিও, ১৯৭২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

উল্লিখিত বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।