Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

সরকারি অর্থ হাতাতে গণবিয়ের জালিয়াতি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সরকারি অর্থ হাতাতে গণবিয়ের জালিয়াতি

ভারতের উত্তর প্রদেশের একটি রাজ্যে বিশাল বিবাহ কেলেঙ্কারির ঘটনা উন্মোচিত হয়েছে। প্রদেশের বালিয়া জেলায়, রাজ্য সরকারের গণবিবাহ প্রকল্পের সুবিধা পেতে ২শ’র বেশি দম্পতি জাল বিয়েতে অংশ নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গণবিবাহ অনুষ্ঠানে মোট ৫৬৮ জুটির বিয়ে সম্পন্ন হয়। তবে, আশ্চর্যজনক হলেও সত্যি, এই বিয়েতে ২শ’র বেশি দম্পতিই জালিয়াতি করে বিয়ে করেছেন। তাও আবার বরের কাজ নিজেরাই করছেন কনেরা। অর্থাৎ, কনের গলায় মালা পরিয়েছেন কনে। উদ্দেশ্য একটাই! অর্থ হাতিয়ে নেয়া।

এদিকে, ভুয়া গণবিবাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বিয়ের নামে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশে দুই সরকারি কর্মকর্তাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণবিবাহের অনুষ্ঠানে নববধূদের নিজেদের মালা নিজেদেরই পরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই জালিয়াতিটি প্রকাশ পায়।

ভিডিওতে আরও দেখা যায়, কিছু পুরুষ বরের সাজে তাদের মুখ লুকিয়ে আছেন। ভুয়া বর এবং কনে সেজে থাকার জন্য পুরুষ ও নারীদের ৫০০ রুপি থেকে ২ হাজার রুপি করে দেওয়া হয়েছিল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।