Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে চার টাকা। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত বৈঠক শেষে দাম বৃদ্ধির কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা।

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় সরকার দেশে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেছেন, ‘প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলে আমদানি ব্যয়ের ওপর। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও।’

‘আমরা আশা করি, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন ভোক্তারা। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে’, যোগ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।