Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সয়াবিনতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

admin • 18 Apr 2024, 09:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সয়াবিনতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতি লিটারে দুই টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দাম ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৪ টাকা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম সমন্বয় করার কথা ছিল। তাই এনবিআর রোজার শুরুতে যে ট্যাক্স কমিয়েছিল সেটা এখন সমন্বয় করছে।

তিনি বলেন, এনবিআরের সঙ্গে কিছুটা সমন্বয়ের অভাবেই গত দুই দিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আগামীতে আর এমন হবে না।

আহসানুল ইসলাম টিটু বলেন, খোলা সয়াবিনের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ৮০০ টাকা ছিল। পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।