জেলার খবর
সম্পত্তির জন্য বাবাকে মারধর, ভিডিও ভাইরালের পর ছেলে গ্রেপ্তার
admin
• 03 Sep 2022, 05:52 PM
• পঠিত 0 বার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উত্তর নাগাইস এলাকায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নির্যাতনের শিকার বৃদ্ধের আরেক ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সেই মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর নাগাইস এলাকার আবদুল মান্নান (৩০) গত বৃহস্পতিবার তার বাবা আবদুল জলিলকে (৮০) মারধর করে। এর একটি ভিডিও ধারণ করেন প্রতিবেশীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়।
১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল মান্নান তার বাবা আবদুল জলিলকে গালমন্দ করছেন। একপর্যায়ে তিনি বাবার থাকার দোচালা টিনের ঘরের ভেতর যান।
সেখানে তিনি বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। আবদুল জলিল কিল ঘুষি সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসেন। এ সময় মান্নান ঘরের পাশে রাখা একটি বাঁশের লাঠি দিয়ে বেদম পেটান বাবা আবদুল জলিলকে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আবদুল জলিলের এক ছেলে নাঈম আহমেদ বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে বাবাকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা তাকে স্থানীয় একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুনেছি তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই তিনি তার বাবাকে নির্দয়ভাবে মেরেছেন
হিমেল /মিরর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





