Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
আর্ন্তজাতিক

সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশ, ১৯৬ রোহিঙ্গা আটক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশ, ১৯৬ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) লাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

   

লাংকাউই পুলিশের প্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে স্থানীয়দের একজনের থেকে তথ্য পেয়ে নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মেধ্য ৬৮ জন পুরুষ, ৫৭ জন মহিলা, ৩৯ জন মেয়ে এবং ৩২ জন ছেলে রয়েছে।

   

তিনি আরও জানান, ১০ দিন আগে নৌকায় করে মিয়ানমার থেকে তেলুক ইউ বিচে আসে এই ১৯৬ জন রোহিঙ্গা নাগরিক। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

   

পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমানা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন কোনও অবশিষ্ট নৌকাগুলির সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।