Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

admin • 02 Jun 2023, 03:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তিনি মরহুমা কামরুন্নেছা আশরাফ দীনার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কামরুন্নেছা আশরাফ দীনা গতরাতে (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।