Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু করেছে চীন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে ও চায়না মোবাইল আনুষ্ঠানিকভাবে নেটওয়ার্কটি চালুর ঘোষণা দেয়।

 

এই নেটওয়ার্ক চালুর ফলে বেইজিং, উহান ও গুয়াংজু শহরে বিস্তৃত তিন হাজার কিলোমিটার দৈর্ঘ্যের অপটিক্যাল ফাইবার সিস্টেমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবিটস (১২০০ গিগাবিটস) গতিতে ডাটা স্থানান্তর করা যাবে। ভিন্ন ভিন্ন এলাকায় দ্রুত ডাটা স্থানান্তরে সক্ষম এই অবকাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ব্যাকবোন নেটওয়ার্ক’।

 

দেশটির সিংহুয়া ইউনিভার্সিটি, টেলিকম কম্পানি চায়না মোবাইল, হুয়াওয়ে টেকনোলজিস ও কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ক সরকারি গবেষণাপ্রতিষ্ঠান সারনেট যৌথভাবে এই প্রকল্পে কাজ করে।

   

এই নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয় এক দশক আগে। বর্তমানে বিশ্বের বেশির ভাগ নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে ১০০ গিগাবিটস গতিতে ডাটা আদান-প্রদান করতে পারে। অর্থাৎ চীনের ইন্টারনেট নেটওয়ার্কের গতি বিশ্বের গড় নেটওয়ার্কের গতির চেয়ে ১০ গুণ বেশি।

 

জুলাইয়ে ইন্টারনেট অবকাঠামোটি সক্রিয় করা হলেও সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর উদ্বোধন করা হয় সোমবার। সহজে গতির হিসাব বোঝাতে হুয়াওয়ে টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লি বলেন, ‘এই ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ১৫০টি হাই রেজল্যুশনের সিনেমার সমপরিমাণ ডাটা এক সেকেন্ডে স্থানান্তর করা যাবে। ’ তবে আপাতত এই গতি বাসাবাড়িতে পাওয়া যাবে না।

 

সূত্র : সিএনএন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।