Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

সফল গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সফল গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার

দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় প্রচেষ্টায় মহাকাশের কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া।

 

দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে স্যাটেলাইটটি উত্তর কোরিয়ার নর্থ পিওনগান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় এবং তা যথাযথভাবে কক্ষপথে অবস্থান নেয়। মালিগইয়ং-১ নামের এই স্যাটেলাইট সম্পর্কিত তথ্য আজ বুধবার প্রকাশ্যে আনে দেশটি। খবর এএফপির।

 

এদিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর সফল বিস্ফোরণের মাধ্যমে কক্ষপথে অবস্থান নেওয়ার ছবি দেখার পর হর্ষোৎফুল্ল বিজ্ঞানী ও প্রকৌশলীদের সঙ্গে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। হাসিমুখে হাত নেড়ে তিনি সবাইকে অভিনন্দন জানান।

 

তবে স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশগুলো বলেছে— এটি জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘নির্লজ্জ লঙ্ঘন’। পাশাপাশি দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা এ ঘটনার পর সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করবে। জাপান অবশ্য সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছে, পিয়ংইয়ংয়ের দাবিকে এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

গত মে ও আগস্টে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর দুটি উদ্যোগ ভেস্তে যায় উত্তর কোরিয়ার। তখন থেকেই সিউল, টোকিও ও ওয়াশিংটন জাতিসংঘের নিষেধাজ্ঞার দোহাই দিয়ে পিয়ংইয়ংকে এই উদ্যোগ থেকে সরে আসার জন্য হুশিয়ারি দিয়ে আসছিল।

   

তবে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কক্ষপথে স্যাটেলাইট পাঠানো উত্তর কোরিয়ার আইনগত অধিকার। কেননা দেশটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রয়েছে।

   

কেসিএনএ আরও জানায়, উত্তর কোরিয়া খুব অল্প সময়ের মধ্যে আরও স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।