Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সন্ধ্যায় বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন

admin • 06 Jan 2024, 09:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সন্ধ্যায় বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন চট্টগ্রাম ও ময়মনসিংহে দুর্বৃত্তরা দুটি গাড়ি এবং একটি স্কুলে আগুন দেয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।

   

তিনি জানান, চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তালহা আরও জানান, এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদরের নতুন বাজারে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়।

   

এর কিছুক্ষণের মধ্যেই ৬টা ৫৫ মিনিটে মুক্তাগাছায় মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।