এক্সক্লসিভ
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক
admin
• 21 Oct 2025, 03:14 PM
• পঠিত 0 বার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে ।
বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া দেশের সাম্প্রতিক ঘটনাবলী ও পরিস্থিতিও থাকবে আলোচ্যসূচীতে। আলোচনা হবে আসন্ন নির্বাচন নিয়েও।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে। জানা গেছে, বিএনপি’র পর জামায়াতে ইসলামী ও এনসিপি’র সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





