Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সন্তান স্কুলে না গেলে জেল হতে পারে বাবা-মায়ের!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সন্তান স্কুলে না গেলে জেল হতে পারে বাবা-মায়ের!

সন্তানের স্কুলে যেতে ইচ্ছে করছে না, আপনিও আর জোর দিলেন না। ঘন ঘন স্কুল কামাই করছে আপনার সন্তান, কিন্তু বিষয়টিতে নজর দিচ্ছেন না। এর ফলে হাজতবাস হতে পারে আপনার। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এমনটাই ঘোষণা করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।

তারা জানিয়েছে, কোনও কারণ ছাড়া শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকলে হাজতবাস পর্যন্ত হতে পারে তার অভিভাবকের।

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে সে বিষয়ে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস।

এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একজন শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে তাকে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হবে এবং তাকে একজন কাউন্সিলরের কাছে পাঠানো হবে। যদি সে পাঁচ দিন অনুপস্থিত থাকে তাহলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি করা হবে এবং অভিভাবককে এ ব্যাপারে অবহিত করা হবে।

১০ দিন অনুপস্থিত থাকলে তৃতীয় দফা সতর্কতা জারি করা হবে এবং অভিভাবককে শিক্ষাপ্রতিষ্ঠানে ডাকা করা হবে। সেখানে তারা উপস্থিত হয়ে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করবেন। যদি তাদের সন্তান ১৫ দিন অনুপস্থিত থাকে তাহলে শিক্ষা বিভাগের মাধ্যমে ওই শিক্ষার্থীকে অন্য স্কুলে স্থানান্তর করা হবে। আর যদি অনুপস্থিতি ২০ দিন ছাড়িয়ে যায় তাহলে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সেক্ষেত্রে অভিভাবকদের জেলেও হতে পারে। মূলত শিশুর যত্ন নেয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।