Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

সন্তানকে হত্যার অভিযোগে মো. হানিফ (৫৪) নামের এক ব্যক্তিকে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

 

মো. হানিফ (৫৪) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে রাতে উপজেলার নকশী পল্লী রেস্টুরেন্ট-সংলগ্ন এলাকায় শাহিন আলমকে (১৪) বাবা হানিফ মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শাহিনকে।

 

সেখানে ১০ দিন পর চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক প্রেমানন্দ মণ্ডলসহ পুলিশ সদস্যরা সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে বুধবার রাতে মো. হানিফকে (৫৪) গ্রেপ্তার করেন।

 

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, মো. হানিফের বিরুদ্ধে দীঘিনালা থানায় হত্যা মামলা হয়েছে। মামলার পরই পালিয়ে যান তিনি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হানিফ পলাতক থাকাকালীন একাধিক মোবাইল ও সিম কার্ড পরিবর্তন করেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।