Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সন্তানকে বিড়ালের খাঁচায় বন্দি করে নির্যাতন করতেন মা, অতঃপর...

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সন্তানকে বিড়ালের খাঁচায় বন্দি করে নির্যাতন করতেন মা, অতঃপর...

বিড়ালের খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ে মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দায়রা আদালত। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই শিশুর মায়ের বান্ধবী আদিবা মোহাম্মদ জাইনিকে (৩৫) তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

বুধবার (১৩ নভেম্বর) দায়রা আদালতের বিচারক সিতি শাকিরাহ মোহতারুদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের তামান দানাউ ডেসারের একটি অ্যাপার্টমেন্টে এই অপরাধ সংঘটিত হয়। বিড়ালের খাঁচায় বন্দি করে শিশুটিকে নির্যাতনের যৌথ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই নারী।

এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫৮ মিনিটে একই স্থানে সন্তানকে সেলোফেন টেপ দিয়ে পেঁচিয়ে রাখার দ্বিতীয় অভিযোগেও দোষী সাব্যস্ত হন মা। আদালত তাকে একই সাজা দেন এবং দুই সাজা একসঙ্গে চালানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।