Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এক্সক্লসিভ

সনদ বিতরণের কথা বলে অর্থ আদায়, বার কাউন্সিলের অফিস সহায়ক বরখাস্ত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সনদ বিতরণের কথা বলে অর্থ আদায়, বার কাউন্সিলের অফিস সহায়ক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা-মর্যাদা পরিপন্থি কার্যকলাপের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক মো. রাব্বিল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ মে) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্তের বিষয়টি জানিয়ে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্ত নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ ও উত্তোলন কার্যক্রম চলাকালে দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেয়ার আশ্বাসে জনৈক আইনজীবীর কাছ থেকে আপনি অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগ বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এমন কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বার কাউন্সিলের চেয়ারম্যানের নির্দেশনায় সোমবার থেকেই আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসঙ্গে কেন আপনাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

তবে সাময়িক বরখান্তকালে অফিস সহায়ক রাব্বিল মিয়া বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।