Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয় এক্সক্লসিভ

সদরঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সদরঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিস। এর আগে, সকাল ১১টার দিকে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পাওয়া যায়।

আরো পড়ুন: সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খবর পেয়ে ঘটনাস্থলে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

 

১৩টি ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এছাড়া, আগুনে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।