Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জাতীয়

সতর্ক করলো সাইবার-৭১

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সতর্ক করলো সাইবার-৭১

সাইবার-৭১ এর নাম ব্যবহার করে দুষ্কৃতকারী একটি চক্র কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তারা। সম্প্রতি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সাইবার-৭১।

 

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর একটি বক্তব্যে সাইবার ৭১ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, সেটি আসল এবং অফিসিয়াল সাইবার ৭১ এর কোন পেজ নয়। বরং একটি দুষ্কৃতকারী চক্র আমাদের নাম ব্যবহার করে কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করেছে।

বিষয়টি ইতোমধ্যেই আমাদের নজরে এসেছে এবং আমরা ভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাসহ আমাদের সব সদস্যকে অবগত করে রেখেছি। আমাদের অফিসিয়াল পেজে কোনোরকম ভুল তথ্য কিংবা গুজব প্রকাশ করা হয়নি।

সবার সুবিধার্থে এবং সতর্ক করার লক্ষ্যে আমাদের অফিসিয়াল পেজের লিংকটি সংযুক্ত করা হলো। পেজ লিংক: https://www.facebook.com/Cyber71Community

 

আমাদের অফিসিয়াল গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/Cyber71

 

প্রতিমন্ত্রীকে অবশ্যই যারা এই তথ্য দিয়েছে তাদের তথ্য যাচাই করার ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত ছিল। আমরা এই অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিমন্ত্রী এবং সাইবার অপরাধ নিয়ে কাজ করা সব ডিপার্টমেন্টের সাহায্য চাচ্ছি, যাতে তারা এই ভুয়া পেজগুলো পরিচালনাকারীদের শনাক্ত করতে এবং তাদের উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে সাহায্য করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।