Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা ও এলোমেলো গাড়ি রাখা বন্ধের নির্দেশ

admin • 21 Sep 2024, 09:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সড়কে যত্রতত্র যাত্রী ওঠা-নামা ও এলোমেলো গাড়ি রাখা বন্ধের নির্দেশ

রাজধানীকে যানজটমুক্ত করতে ও সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং রাস্তায় এলোমেলো গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

 

শনিবার ডিএমপি সদর দফতরে গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরো বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হবো। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটি বাস মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।