Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার প্রবাস

সঠিক নিয়মে এফ-কমার্স ফেসবুক পেজ খুলবেন যেভাবে

admin • 24 Aug 2022, 03:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সঠিক নিয়মে এফ-কমার্স ফেসবুক পেজ খুলবেন যেভাবে
এফ- কমার্স (F-Commerce) হচ্ছে অনলাইনে ফেসবুক বিজনেস। পেজের মাধ্যমে ব্যবসা করা। ফেসবুক ব্যবহারকারীর সংখ্য ক্রমাগত বাড়তে থাকায় F-Commerce ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ফেসবুকভিত্তিক ব্যবসায় পেজের ভূমিকা অপরিসীম। F Commerce ব্যবসায় একটি বড় শিল্পে রূপ নিয়েছে।   কম পুঁজি দিয়ে শুরু করা যায় বলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে F-Commerce বেশ কার্যকরী একটি ভূমিকা পালন করছে। মোবাইল দিয়ে পেজ খোলার নিয়ম : পেজ বানাতে গেলে আপনার একটা ফেসবুক একাউন্ট থাকা জরুরি। সেটা নিশ্চয় আমাদের সবারই আছে। নিচের ধাপগুলো ফলো করে আপনি খুব সহজেই একটি পেজ খুলতে পারবেন।   প্রথম ধাপ : নিজের মোবাইলের ফেসবুক App ওপেন করে নিন। ডানদিকে তিনটা লাইন আছে সেখানে টার্চ করে Menu ওপেন করুন।   দ্বিতীয় ধাপ : Menu ওপেন করে স্ক্রল করুন নিচে Pages অপশন দেখতে পাবেন। ওখানে টার্চ করলে ওপেন করুন।   তৃতীয় ধাপ : এখানে Create অপশন দেখতে পাবেন। পেজ তৈরী করতে ওখানে টার্চ করুন। তারপর  Get Started টার্চ করে শুরু করুন। পেজ তৈরী করতে আপনার চারটি ধাপ পূরন করতে হবে। যথা :   (১) Page Name : এখানে আপনি নিজের ব্রান্ডের নাম দিন।  তারপর Next করুন। (২) Category : এবার আপনার ব্রান্ড কি ক্যাটাগরিতে পরে সেটা সিলেক্ট করুন। তারপর Next করুন।   (৩) Website : আপনার যদি ওয়েরসাইট থাকে তাহলে সেটা দিবেন। আর যদি না তাকে তাহলে I Don't Have A Website এ টার্চ করুন। তারপর Next করুন।   (৪) Photo : এবার আপনার পেজের কভার ফটো, প্রোফাইল পিকটার এড করে নিন। তারপর Done করুন।  মোটামুটি আপনার একটা পেজ তৈরী হয়ে গেছে।   পেজের কিছু গুরুত্বপূর্ণ সেটিং : Page Info Setting : Facebook Page Info Setting এর অন্যতম পেজ সেটিং হলো পেজে About লেখা। এখানে আপনার পেজেটি কি বিষয়ে কিংবা আপনি কি কি Service প্রদান করেন তা বর্ননা করবে।   এখানে পেজের Description এর সাথে Contact যেমন : ফোন, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারবেন।   যদি কোন ওয়েবসাইট থাকে তাহলে তা যুক্ত করতে পারেন।  পেজ Button দেওয়া থেকে শুরু করে পেজের Location দিতে পারবেন।   Messaging : ফেসবুক পেজের জন্য ম্যাসেজ সেটিং খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিং এর মাধ্যমে যে কেউ আপনাদের পেজে ম্যাসেজ করতে পারবে।   Facebook Page Role : আপনি যখন কোন পেইজ তৈরী করবেন তখন আপনি Automatic আপনার পেজের এডমিন হয়ে যাবেন। এর মানে হচ্ছে পেজের সমস্ত সেটিং আপনি করতে পারবেন। অন্যকে ভূমিকা দেয়ার ক্ষমতাও আপনার থাকবে। একানে আপনি অন্যকে ফেসবুক চালানোর জন্য নিযুক্ত করতে পারবেন।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।