ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজীম। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলেন আনার। এরপরই নিখোঁজ হন তিনি। পরে আজ বুধবার সকালে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারুল আজীম ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।





