Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে

admin • 10 Jan 2024, 12:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে

প্রচলিত ধারা অনুযায়ী আইন প্রণয়নে সরকার যদিও উদ্যোক্তার ভূমিকা পালন করে কিন্তু সংসদের সম্মতি ব্যতীত কোনো আইন প্রণয়ন সম্ভব নয়। সংসদে বিল আকারে উপস্থাপিত একটি আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে একজন সংসদ সদস্য ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে প্রস্তাবে গুরত্বপূর্ণ সংশোধনী এনে আইন প্রণেতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন।

 

এদিকে সংসদ সদস্যদের মূল কাজ আইন প্রণয়ন হলেও সংসদে পেশাগতভাবে আইনজীবীর সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আইন সম্পর্কে যাঁরা জ্ঞান রাখেন, তাঁদের আইনপ্রণেতা হওয়া উচিত।

 

এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, জাতীয় সংসদে প্রথিতযশা আইনজীবীদের সংখ্যা কমে আসছে এবং এ অবস্থা চলতে থাকলে সংসদে আইনের পরিবীক্ষণের জন্য বাইরে থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

 

দেশের জনগণের প্রতিনিধিত্ব করতে আইনজীবীদের সংসদে যাওয়ার পরামর্শ দিয়ে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, জাতীয় সংসদে আইনজীবীর সংখ্যা বৃদ্ধি পেলে সংসদ আরও সমৃদ্ধ হবে।

 

তবে আইনজীবীদের অভিযোগ, আগের সংসদগুলোতে আইনজীবীদের সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে দলগুলো থেকে আইনজীবীদের মনোনয়ন কম দেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ মোট ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে আইনজীবীর সংখ্যা ছিল মাত্র ৫১ জন (১৪.৫৭ শতাংশ)। একদশ জাতীয় সংসদে আইনজীবী ছিল ১৩ শতাংশ। আর দ্বাদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচিত আইনজীবীর সংখ্যা বিশ্লেষণ করতে দেখা যায়, তা আশঙ্কাজনক হারে কমে ৮ শতাংশে নেমে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।