Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নির্ধারিত পোশাকবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার। গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

 

এ অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

গত ৪ মে জারি করা অফিস আদেশে বলা হয়, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। তবে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়েছে।

 

উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরা গেলেও টি-শার্ট ও গেঞ্জি করা হয়েছে নিষিদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে বেতারের এক কর্মকর্তা জানান, মূলত শালীনতা বজায় রাখার জন্য উপস্থাপকদের জানানো হয়েছে এই আহ্বান। তবে অফিস আদেশে স্বাক্ষর দেওয়া তানিয়া নাজনীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।