Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সংবাদপত্রে ঈদের ছুটি ২১-২৩ এপ্রিল

admin • 18 Apr 2023, 08:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সংবাদপত্রে ঈদের ছুটি ২১-২৩ এপ্রিল

সংবাদপত্রের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়‌। 

 

এতে বলা হয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ এপ্রিল।

 

এ কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে যদি ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হয় তাহলে ছুটি ২৪ এপ্রিল পর্যন্ত বাড়বে।

 

সেক্ষেত্রে ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।