Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

সংগীতশিল্পী শাফিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সংগীতশিল্পী শাফিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জনপ্রিয় ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার  (২৫ জুলাই) এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

 

মাইলস খ্যাত তারকার গত ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি স্টেজ শোয়ে পারফর্ম করার কথা ছিল। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হার্ট অ্যাটাক হয়। তারপর তিনদিন লাইফ সাপোর্টে ছিলেন এ গায়ক।

এরপর বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে মৃত্যু হয় শাফিনের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতজগতে। এ তারকার মৃত্যুতে ইন্ডাস্ট্রির গায়ক ও সংগীত সংশ্লিষ্টসহ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে।

 

প্রসঙ্গত, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল। নিজের প্রচেষ্টায় শেখেন পাশ্চাত্য সংগীত।

১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম ‘মাইলস’ এবং ১৯৮৬ সালে ‘স্টেপ ফাদার’ দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ এই অ্যালবামের চাঁদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়।

এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সংগীত তারকা। চাঁদ তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাদু, কতকাল খুঁজব তোমায়, ধি কি ধি কি, পাহাড়ি মেয়ে, পিয়াসি মন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও-এর মতো তুমলু জনপ্রিয় গানগুলি আজও শ্রোতাপ্রিয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।