Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

admin • 03 Mar 2024, 12:16 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাহবুবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে নোমান গ্রুপের নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে নোমান নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তাৎক্ষণিক ভাবে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপন টিম কাজ শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।