Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

সাত বছর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছেন বিভিন্ন দূতাবাসের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১ জুলাই) হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে ঘটনাস্থলে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদেশি দূতাবাসের কূটনীতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই ভবনের সামনে সকাল সাড়ে নয়টায় অস্থায়ী বেদীতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে কুটনীতিকরা হলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে সবাই একে একে শ্রদ্ধা জানান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

উল্লেখ্য, দেশের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায় ২০১৬ সালে ১ জুলাই। সবচেয়ে বড় জঙ্গি হামলাটি ঘটে ওই রাতে, যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পড়তে হয় ভাবমূর্তি সংকটে। ওই রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা দেশি-বিদেশি ২২ জন নাগরিককে হত্যা করে।

 

এর মধ্যে ইতালির নয়জন, জাপানি সাতজন, ভারতীয় একজন, আমেরিকায়ন একজন, বাংলাদেশি দুইজন নাগরিক এবং দুইজন পুলিশ কর্মকর্তরা রয়েছেন। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী মিলে দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।