দীর্ঘ দিন ধরে স্ত্রীকে লুকিয়ে শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। গত ২৩ আগস্ট শ্যালিকাকে নিয়ে পালিয়েও গেলেন যুবক। তার এক দিন পর আবার যুবকের বোনকে নিয়ে পালালেন তাঁরই শ্যালক। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় হইচইও পড়ে। তবে উভয় পরিবারের হস্তক্ষেপে শেষপর্যন্ত বিষয়টির নিস্পত্তি হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সি দুলাভাই সম্প্রতি তার ১৯ বছর বয়সি শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান। অথচ তার ছয় বছরের বিবাহিত জীবনে দু’টি সন্তানও রয়েছে। শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার আগেই গত ২৩ আগস্ট কল্পনাকে নিয়ে পালিয়েও যান। উভয় বাড়িতেই ‘খোঁজ-খোঁজ’ রব ওঠে।
তবে এর পর দিন আরও এক কাণ্ড ঘটে। দুলাভাইয়ের ১৮ বছর বয়সি বোনকে নিয়ে ঘর ছাড়েন তারই শ্যালক। দুই যুগল পর পর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায়। নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় দু’পক্ষের তরফে। শুরু হয় তদন্ত।
এর পর গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই খুঁজে বার করে পুলিশ। উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয়। ফলে পুলিশের তরফে আর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, দুর্ঘটনার পর থেকে হাসপাতাল পর্যন্ত আমি সঙ্গে ছিলাম।





