Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় শোক দিবস

শোক দিবস উপলক্ষে সিএমপির মোমবাতি প্রজ্বলন

admin • 14 Aug 2022, 08:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শোক দিবস উপলক্ষে সিএমপির মোমবাতি প্রজ্বলন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মোমবাতি প্রজ্বলন করেছে।   রোববার রাতে চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের জনক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগ স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। মোমবাতি প্রজ্বলন শেষে তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।