Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

শেষ আটে যেতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

admin • 05 Dec 2022, 06:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শেষ আটে যেতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

নক আউটের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচের আগে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হুমকি দিয়ে রাখল দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে প্রস্তুত ব্রাজিলও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। দলে ফিরছেন সেরা তারকা নেইমার। গোড়ালির চোটের পর দশ দিনের পুনর্বাসন শেষে তাকে আবারও পাওয়া যাচ্ছে এটাই অবাক করা বিষয়। যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে তার খেলার বিষয়টি এখনও সংশয়ে!

কাতার এসে প্রতিপক্ষরা না যতটুকু চ্যালেঞ্জ জানিয়েছে তার চেয়ে বেশি চ্যালেঞ্জ সেলেসাওদের নিতে হয়েছে ফুটবলারদের চোটের বিপক্ষে। শেষ মুহূর্তে জেসুস আর টেলেসের ছিটকে যাওয়াও বেশ অস্বস্তিতে ফেলেছে ম্যানেজমেন্টকে। যেটা এখনও অব্যাহত আছে অ্যালেক্স সান্দ্রোর অনুপস্থিতিতে। দানিলো গোড়ালির চোট থেকে সেরে উঠছেন। এডার মিলিতাওর সঙ্গে ডানে খেলতে পারেন তিনি।

দুর্দান্ত প্রতাপে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে পচা শামুকে পা কেটেছে। সাইড বেঞ্চ নিয়ে অতিরিক্ত নিরীক্ষা চালাতে গিয়ে দলের এ অবস্থা! যদিও কোরিয়ার বিপক্ষে আবারও ফিরছেন তিতের সেরা ছাত্ররা।

ব্রাজিল কোচ বলেন, আমি শুরু থেকেই আমার সেরা খেলোয়াড়দের ব্যবহার করতে পছন্দ করি। প্রধান কোচ হিসেবে আমাকে দায়িত্ব নিতে হবে এবং এভাবেই আমি শুরু করতে পছন্দ করব।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন, মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকুয়েটা, কাসেমিরো, নেইমার/রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।