পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয়
সারা দেশ
শেরপুরে ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু
admin
• 23 Aug 2022, 06:45 AM
• পঠিত 0 বার
শেরপুরে ছেলেকে স্কুলে নেওয়ার পথে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার নকলা উপজেলার নকলা হাসপাতাল রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নকলা পৌরসভার কলাপাড়া এলাকার হানিফ উদ্দিন (৪২) (বাবা) ও ছেলে ও পিয়াস (১২)। সে রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও বাই সাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সকালে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ মারা যান। এসময় দুমড়েমুচড়ে যায় বাইসাইকেলটি, গুরুতর আহত হয় পিয়াস।
পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।