Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনা মোদির কোলে চড়ে নৌকা বাইচ খেলছেন : মেহেদী রুমী

admin • 20 Nov 2025, 10:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা মোদির কোলে চড়ে নৌকা বাইচ খেলছেন : মেহেদী রুমী

হাসিনা বলেছিল উনি ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এখন তো মোদির কোলে চড়ে উনি নৌকা বাইচ খেলছেন। একবার নৌকায় উঠাচ্ছে, আবার লাফ দিয়ে নিচে পড়ছে আবার লাফ দিয়ে আবার নৌকার উপর উঠছে। এটাতো আমরা চাইনি, আমাদের মা বোনদের একটা ইজ্জত আছে।

 

এই শেখ হাসিনা সমস্ত ইজ্জত ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বেগম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির মনোনীত কুষ্টিয়া-৪ আসনের এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

 

সে সময় তিনি আরো বলেন, দেখেন আমাদের উপর এত অত্যাচার আমি পাঁচ বছর সাত মাস জেল খেটেছি, হাসিনা খাটাইছে, একটা দাঁতও নেই। এসময় তিনি তরুন ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। আসন্ন ত্রয়োশদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের "তারুণ্যের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 

বৃহস্পতিবার বিকালে খোকসা বাসস্ট্যান্ডে খোকসা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

খোকসা উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে খোকসা উপজেলার সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ ও পৌর আহবায়ক মহব্বত হোসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম পিনো, কুমারখালী উপজেলার ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব আবু কাওসার অপু়, পৌর আহবায়ক ইব্রাহীম হোসেন প্রমুখ।

 

সেসময় প্রধান বক্তা মোজাক্কির রহমান রাব্বি বলেন, আমরা দেখেছি কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে প্রার্থীতা ঘোষণা করার পরেই অনেকেই ১০ জন ১৫ জন নিয়ে মিছিল এবং সংবাদ সম্মেলন করছেন। অথচ যারা মিছিল সংবাদ সম্মেলন করছেন তাদেরকে তো ফোনে পাওয়া যেত না ।

 

কোথায় ছিলেন ৫ তারিখের আগে! তারা নাকি মোবাইল ফোনে ব্যবহার করত না৷ বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে তাদের খুঁজে বের করা লাগতো ।

 

সে সময় তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে খোকসার শোমসপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করা হয়। অনুষ্ঠানে খোকসা পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।