Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা মূলত একটি প্রপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। তার বিরুদ্ধে থাকা মামলার রায় কার্যকর করাই হবে রাষ্ট্রের প্রথম দায়িত্ব।

 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীতে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিজে নির্ধারণ করবেন না; এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার বিষয়। সরকারের প্রতি যথাযথ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন বিরোধী দলের চিফ হুইপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।