Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

শেখ হাসিনা ডিসেম্বর কেন, কালই আসুক: চিফ প্রসিকিউটর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা ডিসেম্বর কেন, কালই আসুক: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে কেন, জনগণ তাকে কালই দেশে আনতে চায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।   শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‌‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   চিফ প্রসিকিউটর বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তিনি ডিসেম্বরে কেন, বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে কালই দেশে আনতে চায়।   এসময় আইনগতভাবে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।   তিনি বলেন, জুলাইয়ের আসামিদের বিচারের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলো তদন্ত হচ্ছে, খুব শিগগিরই দলটি বিচারের মুখোমুখি হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।