Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
এক্সক্লসিভ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত শাকিল মোহাম্মদপুরের জিগাতলা এলাকার শিবপুর টালি অফিস সংলগ্ন ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।