শুরুতেই ভিনিসিয়ুস-নেইমারের গোলে ২-০ তে এগিয়ে গেল ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নেইমার। ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে।
এর আগে ঠান্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের সপ্তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিয়াস।





