Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

admin • 18 Mar 2024, 10:41 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

তাসকিনের দ্বিতীয় শিকার হলেন আভিষ্কা ফার্নান্ডো। চতুর্থ ওভারে বাংলাদেশি বোলারের বল তার ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে জমা হয়। মাত্র ৪ রান করেন লঙ্কান ওপেনার। ৩.৫ ওভারে ১৫ রানে ২ উইকেট হারালো শ্রীলঙ্কা।

টসে হেরে বোলিংয়ে শুরুটা যথারীতি ভালো হয়েছে। আগের ওয়ানডেতে সেরা পারফর্ম করা পাথুম নিসাঙ্কাকে এলবিডব্লিউ করেছেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেন ডানহাতি পেসার। তৃতীয় বলে উইকেট পান তিনি। ১ রানে প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা। ৮ বল খেলে ১ রান করেন শ্রীলঙ্কার ওপেনার।

বাংলাদেশের একাদশে বড় রকমের পরিবর্তন এসেছে। লিটন দাস বাদ পড়ায় ওপেনিংয়ে খেলবে এনামুল হক বিজয়। তানজিম হাসান সাকিবের ইনজুরিতে জায়গা মিলেছে মোস্তাফিজুর রহমানের। আর রিশাদ হোসেন খেলবেন তাইজুল ইসলামের বদলে।

  বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ ঠিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।