Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

শুক্রবার শক্তিশালী ঝড়ের সম্ভাবনা, যে ১৬ জেলায় ক্ষতির শঙ্কা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শুক্রবার শক্তিশালী ঝড়ের সম্ভাবনা, যে ১৬ জেলায় ক্ষতির শঙ্কা

আগামী শুক্রবার (৩১ মার্চ) দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। এতে দেশের ১৬ জেলায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ৩০ মার্চ ও পহেলা এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।

 

আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবারের ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলায়।

   

আগামী ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

 

এ ছাড়া এপ্রিলের ১ তারিখে সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। সবমিলিয়ে আগামী সপ্তাহে শক্তিশালী ঝড় দেশের সবচেয়ে বেশি জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

   

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম দ্যা মিরর অব বাংলাদেশকে বলেন, শুক্র ও শনিবার সারা দেশেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।