Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয় জেলার খবর

শীতের সন্ধ্যায় রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শীতের সন্ধ্যায় রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

উত্তরাঞ্চলে দাপট চালাচ্ছে মাঘের শীত। তবে সে তুলনায় কিছুটা স্বস্তিতে রয়েছে ঢাকাবাসী। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকেই সূর্যের দেখা পায় রাজধানীবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উত্তাপও ছড়িয়েছিল সূর্য।

 

তাপমাত্রাও ছিল স্বাভাবিকই। সকালে রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি। তাই শীতের অনুভূতিও ছিল স্বাভাবিক। তবে সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টির দেখা পায় ঢাকাবাসী।

 

এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। তবে বেশিক্ষণ নয়। অল্প কিছুক্ষণ চলে বৃষ্টি। তবে গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে অফিস ফেরতদের। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এসময়।

 

হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ভ্রাম্যমাণ দোকানিরাও। গরম কাপড় ও জুতাসহ বিভিন্ন পণ্যের দোকানিদের এ সময় তড়িঘড়ি করে ব্যবসা গুটিয়ে নিতেও দেখা যায়।

 

এদিকে, রাজধানী ছাড়াও আজ দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

 

উল্লেখ্য, গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।