Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

শিবচরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শিবচরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরের পৌর বাজারের ডিআইজি হাউজিংয়ে ভাড়া বাসা থেকে নাদিরা আক্তার (২২) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৫ মে) বিকেল ৪টায় ওই হাউজিংয়ের মজিবরের মালিকাধীন ভবনের নিচতলার ফ্লাটের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নাদিরা শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা গ্রামের আবুল কালাম মাতুব্বরের মেয়ে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা জানা যায়, প্রায় ৬ বছর আগে পরিবারের অমতে নিজের পছন্দ মতে শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকার সুলতান খানের ছেলে কামাল খানের সাথে বিয়ে হয় নাদিরার। বিয়ে পর থেকে শিবচরের ভাড়া বাসায় বসবাস করেন দম্পতি। সেখানে তাদের তায়াবা নামের ৪ বছরের একটি কন্যা সন্তান ও রয়েছে।

 

শিবচর থানার এস আই আলমীর হোসেন বলেন, মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।