ক্যাম্পাস
জাতীয়
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি: শিক্ষা মন্ত্রণালয়
shibly hasan
• 17 Aug 2022, 02:24 PM
• পঠিত 0 বার
শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিই পরিচালনা করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না’ -এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সম্পর্কে ব্যাখ্যায় শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।’
এতে উল্লেখ করা হয়, ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি।
আরও পড়ুন: পোশাক নিয়ে শুধু প্রশ্ন করেছি, আদেশে কিছু লিখিনি -হাইকোর্ট
শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





