Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন, প্রজ্ঞাপন জারি

admin • 22 Aug 2022, 12:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বুধবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। এক্ষেত্রে শুক্র ও শনিবার ঠিক করেছে মন্ত্রণালয়।   এর আগে আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।   আরো পড়ুন:শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি   সোমবার (২২ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তরের আওয়াতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ  প্রতি  সপ্তাহে  শক্রবার ও শনিবার বন্ধ থাকবে।   আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।   এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি লিংক:
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।