Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক আটকে বিক্ষোভ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক আটকে বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। সায়েন্সল্যাব এলাকায় বেলা ১১টা থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ১২টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিতে শুরু করেন নানা স্লোগান।

 

নিউমার্কেট থানার কর্তব্যরত এক কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অফিসার ফোর্স সবাই ঘটনাস্থলে রয়েছেন।’ উত্তরায় বিএনএস সেন্টারের সামনের সড়কে বিক্ষোভ করছে ছাত্র-ছাত্রীরা। দুপুর ১২টার দিকে তারা রাস্তায় নেমে আসলে বন্ধ হয়ে যায় যানচলাচল।

 

উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, ছাত্রদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধে করা হচ্ছে। ঘটনাস্থলে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এসময় পরীক্ষার্থীদের- ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে বলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।