Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শাস্ত্রীয় সংগীতের খ্যাতনামা শিল্পী সঞ্জয় রাম আর নেই!

admin • 16 Dec 2024, 06:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাস্ত্রীয় সংগীতের খ্যাতনামা শিল্পী সঞ্জয় রাম  আর নেই!

বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন হার্ট সংক্রান্ত জটিলতায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বলে খবর ছড়ায় রোববার (১৫ ডিসেম্বর)।

 

এমনকি তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এবার খবর এলো দেশটির শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে মারা গেছেন।

 

রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে মুম্বাইয়ের থানের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে সঞ্জয় রাম মারাঠের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় রাম খ্যাতিমান সঙ্গীতজ্ঞ পণ্ডিত রাম মারাঠের বড় ছেলে ছিলেন। ছোটবেলা থেকেই শিল্পীকলার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন। এমনকি থিয়েটারের সঙ্গেও নিয়মিত যুক্ত ছিলেন তিনি।

 

কিছুদিন আগেই এ তারকা বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানের মঞ্চে নিজেই একের পর এক সুর তুলেছিলেন। এবার সেই সুরই থেমে গেল। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত ইন্ডাস্ট্রিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।