Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন দুই অধ্যাপক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন দুই অধ্যাপক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মেধা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দুই অধ্যাপককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে গবেষণায় অনন্য অবদানের জন্য দুই শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এবার ‘রিসার্চার অব দ্য ইয়ার’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ ছাড়াও এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন ও অধ্যাপক ড. মো. শাহিদুল হক।

 

উপাচার্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে গবেষণা। এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।