Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

admin • 06 Oct 2025, 09:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

শাপলা প্রতীক নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক সংবাদ বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় সারজিস আলম বলেন, শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নেবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কীভাবে রাখা সম্ভব, তা-ও তিনি প্রশ্ন করেন।

দেশের সার্বভৌমত্ব নিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।